মাদ্রাসাগুলোতে, ইসলামিক ইন্সটিটিউশনগুলোতে কুরআন ছাড়া সকল বিষয় পড়ানো হয়। তাদের ফিকহ পড়ানো হয়, আকিদা পড়ানো হয়, সিরাত পড়ানো হয়, কালাম পড়ানো হয়, মান্তেক পড়ানো হয়, সবই পড়ানো হয়। কিন্তু জানেন কোন সাবজেক্টটা ভালো করে, গভীরভাবে পড়ানো হয় না? কুরআন। আমি পাকিস্তান গিয়েছি, ইন্দোনেশিয়াতে গিয়েছি বিভিন্ন মুসলিম দেশে গিয়েছি।
আল্লাহর শপথ! আমি বিভিন্ন মাদ্রাসায় গিয়ে সরাসরি জিজ্ঞেস করেছি—'আপনাদের এখানে কুরআনের ওপর স্পেশালাইজেশন (উচ্চতর গবেষণা) কোথায়?' তারা উত্তর দিয়েছে—'ওহ! আমাদের তো তেমন কোনো বিভাগ নেই। আমরা কয়েক বছর ফিকহ পড়াই, কয়েক বছর আকিদা পড়াই...'।
আচ্ছা, কিন্তু কুরআন কত বছর পড়ান? হ্যাঁ, আমরা তাফসীর পড়াই। আমি বললাম, সেটা তো কুরআন না। আমি বলছি কুরআন। হ্যাঁ, ঐটা হয়তো একটা তাফসীর। কিন্তু কুরআন তো বিশাল এক লাইব্রেরি। কুরআন স্টাডি কোথায়? আমরা এটা এভাবে পড়াই না।
পরে, আমি ড. আকরাম নদভিকে জিজ্ঞেস করলাম, ড. সাহেব! বিশ্বের কোথায় কুরআন পড়ানো হয়? তিনি বললেন, আমার মাথায় কোনো স্থানের কথা আসছে না। মরক্কো এবং সুদানের কোনো কোনো স্থানে কিছু প্রচেষ্টা পরিলক্ষিত হয়। কিন্তু সাধারণভাবে বলতে গেলে, না। কোথাও সেভাবে পড়ানো হয় না। আমি বিস্ময়ে হতভম্ব হয়ে গেলাম!
আমি কোনো লজ্জা ছাড়াই বলছি, আমাদের ইসলামিক স্টাডিজে যে সাবজেক্টটি এতিমে পরিণত হয়েছে তা হলো কুরআন। আর এ নিয়ে আমাদের মনে কোনো অনুশোচনাও নেই।
—নোমান আলী খান
http://youtube.com/post/Ugkx_stMxMhMZIbGOtXXs2S_wdm8ARtPyp_J?si=7Q89ZwifHi1BL9ye
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন